মূল কনটেন্টে যান

সারাদেশ

আল-হেরার ১২০০ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

Black Yellow Modern How To Edit Youtube Thumbnail
আল-হেরা


গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে ‘কুরআন সবক অনুষ্ঠান-২০২৬’। অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন ক্যাম্পাসের মোট ১ হাজার ২০০ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।
শনিবার (২১ নভেম্বর) টঙ্গীর উত্তর আউচপাড়ায় এশিয়া ফিলিং স্টেশন সংলগ্ন আল-হেরা হিফজ বিভাগের স্বতন্ত্র শাখায় দুই পর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাদ্রাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মদ সালমান, একই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিরাজুল উলুম আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আমিমুল ইহসান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নজমুল হাসান, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ কারী নেছার আহমদ আন-নাছেরী এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী আব্দুল কাইয়ুম মোল্লা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন হাফেজ কারী নজমুল হাসান। এ সময় বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।