লাইভ টিভি
সারাদেশ

গাইবান্ধায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার কয়েকটি গ্রামের ২১ জন মুসল্লি পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করেছেন। বুধবার সকালে জেলার পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামে সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা ঈদের নামা...

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার কয়েকটি গ্রামের ২১ জন মুসল্লি পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করেছেন। বুধবার সকালে জেলার পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামে সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরাও অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানির প্রস্তুতি নেন মুসল্লিরা। স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আজহা পালন করছেন। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সহিহ হাদিস অনুসারীরা ভিন্ন সময়ে ঈদ উদযাপনের এ প্রথা অনুসরণ করে আসছেন। জোবায়দুর রহমান জুয়েল

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/2nhK9CmMDjdk