লাইভ টিভি
রাজনীতি

হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি...

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ এই নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান সেখানে উপস্থিত মির্জা আব্বাসের সহধর্মিণীর সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সর্বশেষ আপডেট সম্পর্কে অবগত হন এবং মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় জামায়াত আমির মহান আল্লাহর দরবারে অসুস্থ নেতার দীর্ঘায়ু ও পূর্ণ আরোগ্যর জন্য দোয়া করেন। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি মির্জা আব্বাসকে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান। বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/42c4mjwLtCPQ