লাইভ টিভি
সারাদেশ

রামগঞ্জে মায়ের সাথে শপিংয়ে এসে ছেলের মৃত্যু, আহত ৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধ্বসে পড়ে ফাহাদ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী...

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধ্বসে পড়ে ফাহাদ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। রবিবার (৮ই মার্চ) দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ হোসেন তার মায়ের সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জামাকাপড় কিনতে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় আসেন। এ সময় তারা আল মুনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন।৷ হঠাৎ দোকানটির ওপরের অংশে চলমান নির্মাণকাজের দেয়াল ধ্বসে পড়ে। দেয়াল ধ্বসে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা আরও ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন আনু আহত ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধ্বসে এক ছাত্র নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/4D3xNtxnB3cg