পলাশবাড়ী উপজেলায় ভূমি মেলা উপলক্ষে র্যালি ও গনসচেতনতামূলক সভা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূমি মেলা উদযাপন উপলক্ষে র্যালি ও গনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংবাদের সূত্রে জানা যায়, "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরুক্ষিত রাখি" এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৬মে) সকালে উপজেলা চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল রুমে একটি সেমিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। আরও পড়ুনঃ https://newstimes24bd.com/news/958 এছাড়াও আরো বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,জামায়াত নেতা ও আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানান্তে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন,তার বক্তব্যে বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে - সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
