লাইভ টিভি
বরিশাল

বরগুনা সদরে বজ্রপাতে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন (৪০) বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. সেকান্দর হাওলাদার এর ছেলে...

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন (৪০) বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. সেকান্দর হাওলাদার এর ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষিজমির আইল (জমির সীমানা) ঠিক করার কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হন।এ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতের আঘাতে তার শরীরের কিছু অংশ আংশিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিবউল্লাহ কিরন,বরগুনা

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/6MN5BrcBtTxy