লাইভ টিভি
চট্টগ্রাম

আগামীর বিশ্ব এগিয়ে নেবে নতুন প্রজন্ম, রামগতিতে হুইপ নিজান

লক্ষ্মীপুরের রামগতিতে আয়োজিত ‘ফুটন্ত বৃত্তি সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “আগামীর দুনিয়া তোমরাই ওলটপালট করে দেবে। নতুন নতুন প্রযুক্তির...

লক্ষ্মীপুরের রামগতিতে আয়োজিত ‘ফুটন্ত বৃত্তি সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “আগামীর দুনিয়া তোমরাই ওলটপালট করে দেবে। নতুন নতুন প্রযুক্তির মিশেলে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের পুরোনো সব ধারা বদলে দিয়ে বিশ্বকে এগিয়ে নেবে আজকের নতুন প্রজন্ম।” বুধবার (২৭ মে) বিকেলে চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ‘ফুটন্ত বৃত্তি’প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান এবং দ্বিতীয় পর্বে ফুটন্ত ক্লাবের দুই দশক পূর্তি উপলক্ষে বিশেষ জার্সি উন্মোচন করা হয়। চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আ ন ম মনজুর মোর্শেদ জুয়েল, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সৈয়দ ইয়ার মাহমুদ রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, যুবদল সভাপতি মো. শিবলী নোমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সাজ্জাদুর রহমান তানভীর, চুয়েটের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার লিসায়নুল আবেদিন নিষাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রাসেল। শুভেচ্ছা বক্তব্য দেন ফুটন্ত ক্লাবের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম হান্নান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন খাদিজা বিনতে হেলাল জারিন, আনহারা ইমরোজ রামিশা, মো. বেনইয়ামিন, মাঈশা আক্তার ইশিতা এবং রওনক জাহান সুহা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ আটজনকে ট্যালেন্টপুল এবং ২৩ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। মহিবুল আলম তানিম ও আবদুস সামাদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফুটন্ত ক্লাবের সদস্য মো. শুভ এবং ইংরেজি অনুবাদ পাঠ করেন মাবিন উদ্দিন জায়ান। অনুষ্ঠানের শেষে ফুটন্ত ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি হুইপ আশরাফ উদ্দিন নিজানকে শুভেচ্ছা ক্রেস্ট ও স্মারক জার্সি (নিজান-২৭৭) প্রদান করা হয়। এ সময় নজরুল ইসলাম, ইকবাল হোসেন বাবুল, নুরুল ইসলাম হান্নান, মো. নোমান উদ্দিন ও আবদুস সালাম কলি উপস্থিত ছিলেন

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/72m49KCm2KmG