লাইভ টিভি
সারাদেশ

দৌলতপুরে খলিসাকুন্ডি বাসস্ট্যান্ড বাজারে ফলের দোকানে দুর্ধর্ষ চুরি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাসস্ট্যান্ড বাজারে ফল ব্যবসায়ী সজিবের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সজিব জানান,  রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ড্রয়ার ভেঙে নগদ প্রায় ১ লাখ টাকা এবং অন্যান্য মালাম...

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাসস্ট্যান্ড বাজারে ফল ব্যবসায়ী সজিবের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সজিব জানান, রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ড্রয়ার ভেঙে নগদ প্রায় ১ লাখ টাকা এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে দোকান খুলতে এসে তিনি দরজা ভাঙা ও দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানান। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বাজারে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। আবু সাঈদ দৌলতপুর উপজেলা প্রতিনিধি

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/77YCWwpLK9YT