নবজাগরণ সংঘের ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর এলাকাভিত্তিক ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘নবজাগরণ সংঘ’–এর আগামী তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে ও স্বাক্ষরে এই কমিটি ঘোষণা কর...
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর এলাকাভিত্তিক ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘নবজাগরণ সংঘ’ -এর আগামী তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে ও স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য (প্রতিষ্ঠাতা সভাপতি) হিসেবে রয়েছেন ইমরান হোসেন রূপম । সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মানিক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুসাইন আহমাদ ফিরোজ । উপদেষ্টা মন্ডলী: সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন: নূর হোসেন রাশেদ, এড. জহিরুল আলম, আলমগীর পাটোয়ারী, হাজী বাহার আলম, উত্তম কুমার নাথ, মনিরুল ইসলাম মিলন, জসীম উদ্দীন, দ্বীন ইসলাম সেলিম, হাসানুল আজিজ রাসেল, আশরাফ ফারুক পরশ, আবদুল সোবাহান রিপন, তোফায়েল আহমেদ চৌধুরী, আবদুল হালিম, রণজিৎ চন্দ্র নাথ, মাহমুদুর রহমান ইকবাল, রাসেল আহমেদ, কাজী ইব্রাহিম, নেপাল চন্দ্র নাথ, আবদুর রহমান ও আলী হোসেন (রাজ)। কার্যনির্বাহী কমিটি: কমিটিতে সি: সহ সভাপতি হিসেবে রয়েছেন পার্থ দেব নাথ। সহ সভাপতি পদে রয়েছেন মোঃ জাকির হোসেন, ইমাম হোসেন রবিন, শিপন হোসেন, সবুজ হোসেন, হারুন অর রশিদ ও ওমর ফারুক পরান। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মিল্লাত হোসেন, মো: মাজেদ হোসেন, তারেক হোসেন ও কাজী মাজেদ। সহ সাধারণ সম্পাদক পদে শাহদাত হোসেন ও আব্দুর রাজ্জাক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াছিন হামিদ জিসান। সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নূর সাফা নিরব, মেহেদী হাসান অপি, জুয়েল হোসেন, শিহাবুর রহমান মিরাজ, নিলয় দেব নাথ, মো: রানা ও ওমর ফারুক প্রান্ত। অন্যান্য সম্পাদকীয় পদ: অর্থ সম্পাদক মোরশেদ আলম, সহ অর্থ সম্পাদক ইমরান হোসেন। দপ্তর সম্পাদক রাফিক বিন নাইম, সহ দপ্তর সম্পাদক সিয়াম হোসেন। প্রচার সম্পাদক শুভ দেব নাথ, সহ প্রচার সম্পাদক মহিন উদ্দীন সজিব। ধর্ম বিষয়ক সম্পাদক তারেক ইয়াছিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোর্শেদ আলম। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিহিরুল মিরাজ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক অপূর্ব দেব নাথ বিকাশ। ক্রীড়া বিষয়ক সম্পাদক রাতুল দেব নাথ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনউদ্দীন অন্তর ও ইমন হোসেন। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাহেদ হোসেন, সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইয়াছিন আরাফাত সৃজন। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজিম হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মিরাজ হোসেন। আইন বিষয়ক সম্পাদক দুর্জয় দেব নাথ। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল রিসাদ। আপ্যায়ন বিষয়ক সম্পাদক আইয়ূব আলী এবং সহ আপ্যায়ন সম্পাদক রাইয়্যান মাহমুদ নিলয়। সদস্যবৃন্দ: কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রুবেল পাটোয়ারী, ফয়সাল হোসেন, ইয়াছিন আরাফাত রিসাদ, মেহেদী হাসান মুন্না, সজিব হোসেন, ইয়াছিন আরাফাত সাইদী, আরিফ হোসেন, জাবেদ হোসেন, রিয়াজ হোসেন, রাসেল হোসেন আশিক, রাশেদ হোসেন, শাকিল হোসেন ও শিমুল হোসেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। "ভাষা কোনো বিক্রি হবে না"-এই মানবিক স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি আগামী তিন বছর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
