লাইভ টিভি
সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দম্পতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘ...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন পল্লী চিকিৎসক মোনায়েম খান (৪০) ও তাঁর স্ত্রী জোসনা আক্তার। নিহত দম্পতি ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন মাটির মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। সেখান থেকেই নিজেদের মোটরসাইকেলে চড়ে তাঁরা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মহাসড়কের বরংগাইল এলাকায় একটি দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির পিকআপভ্যানটি মোটরসাইকেলটিকে আঘাত করলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে নেওয়ার পথেই মোনায়েম খানের মৃত্যু হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক পিকআপভ্যানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঈদের আগে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/7qHXgk9N8T3x