লাইভ টিভি
সারাদেশ

খান জাহান আলীর মাজারে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের খান জাহান আলী (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরে টেনে নেয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।   এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে খ...

বাগেরহাটের খান জাহান আলী (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরে টেনে নেয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে খান জাহান আলী (রহ.) এর মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশের নারীদের ঘাটে গোসল করতে নামলে শিশু ফাতেমা আক্তারকে (৭) মাজারে থাকা একটি কুমির টেনে নিয়ে যায়। এসময় চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা মাজারের দিঘিতে নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। কুমিরে টেনে নিয়ে যাওয়া ফাতেমা আক্তার মাজারে ভবঘুরে হিসেবে থাকা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। এর বেশি পরিচয় জানাতে পারেনি মাজার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই ঘাটে অনেক লোকজন ছিল। মেয়েটি গোসলে নামলে কুমির তাকে টেনে নিয়ে যায়। মেয়েটি ও ঘাটে থাকা লোকজন চিৎকার-চেঁচামেচি করলেও সাহস করে কেউ এগিয়ে আসেননি। ঘাটের পাশে থাকা দোকানি বিনা বলেন, ‘মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে কুমিরের কামড়ের দাগ রয়েছে।’ মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ‘ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/88TVvmtLmpRM