লাইভ টিভি
চট্টগ্রাম

রামগতিতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ৫নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন,

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন যুবশক্তির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইউনিয়নের ৫ নম্বর ও...

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন যুবশক্তির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব টিম ও ৭ নম্বর ওয়ার্ড যুব টিম অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৫ নম্বর ওয়ার্ড যুব টিম ২-১ গোলের ব্যবধানে ৭ নম্বর ওয়ার্ড যুব টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আসন্ন চর রমিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর. হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জামায়াত নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ নাজিম উদ্দিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সামছুল হুদা এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী মুর্তজা। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর বড়খেরী ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী, রামগতি দায়রা বাড়ির গদিনশীন পীর শাহ মোহাম্মদ ফয়সাল, উপজেলা যুবশক্তির সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একরাম হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত সমর্থিত মেম্বার প্রার্থীরা। খেলা শেষে অতিথিরা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/8ffBRVB8dqFf