দুর্বৃত্তের হামলায় কৃষক দল নেতা নিহত, এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ
বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে সোনাখালী নিয়তির মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ওই এলাকা দিয়ে মোটরসা...
বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে সোনাখালী নিয়তির মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ওই এলাকা দিয়ে মোটরসাইকেল যাওয়ার সময় একদল দুর্বৃত্ত রাস্তার গাজ দিয়ে আটকিয়ে এলোপাতাড়ি তার ওপর হামলা চালায়। হামলায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আড়পাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ মোড়লও আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার দুপুট ১২টার দিকে বাগেরহাট জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিএনপি নেতারা বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” এদিকে বাদল মোড়লের মৃত্যুর খবরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন নৃশংস ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মোঃ শামীম হাওলাদার বাগেরহাটে প্রতিনিধি
