পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে পালিত ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা...
পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে পালিত ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহিদদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে শোক, শ্রদ্ধা ও জাতীয় দায়িত্ববোধের আবহে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জোবায়দুর রহমান জুয়েল
