লাইভ টিভি
চট্টগ্রাম

রামগতি-কমলনগরে মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

  লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর তীররক্ষা বাঁধের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি শনিবার তিনি এলাকায় পৌঁছে বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং...

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর তীররক্ষা বাঁধের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি শনিবার তিনি এলাকায় পৌঁছে বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। লক্ষীপুর ১ রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিম ও রামগতি নির্বাহী অফিসার নিলপা ইয়াছমিন নিপা পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙন থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষা করা সরকারের অগ্রাধিকার। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই বাঁধের কাজ দৃশ্যমান করার লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ সময় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বাঁধ নির্মাণকাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতা প্রদান করা হবে। দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। স্থানীয় সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রী দিনব্যাপী রামগতি ও কমলনগর উপজেলার মেগনা তীরবর্তী বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা ও বাঁধের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করবেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে নদীপাড়ের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/HYHFgBqYMsfV