লাইভ টিভি
অপরাধ

মাদারীপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের

মাদারীপুর সদর উপজেলায় শ্বশুরবাড়িতে সাথী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভি...

মাদারীপুর সদর উপজেলায় শ্বশুরবাড়িতে সাথী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে প্রায় সাত মাস আগে একই এলাকার ওহিদুল খাঁ’র মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের তিনদিন পর জীবিকার তাগিদে কাইয়ুম বেপারী প্রবাসে চলে যান। এরপর থেকেই সাথী আক্তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূর ওপর নজর পড়ে তার শ্বশুরের। বিভিন্ন সময় তাকে মানসিকভাবে নির্যাতন করা হয় এবং কুপ্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সাথী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাথী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/HnPDknLkVFTg