লাইভ টিভি
অপরাধ

বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডান হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ ওই এলাকার ওয়াহেদ শেখের পুত্র। স্থানীয় সূত্র ও পুল...

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ ওই এলাকার ওয়াহেদ শেখের পুত্র। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেলে বাড়ির অদূরে ধারালো অস্ত্র দিয়ে মিঠু শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। হামলার একপর্যায়ে নৃশংসভাবে তার ডান হাতটি কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জমি সংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/J7cBZHmrVsw9