লাইভ টিভি
চট্টগ্রাম

রামগতিতে কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে মামলা, ভেকু মেশিন জব্দ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার...

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল কারিগোজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় জনৈক মোঃ ইব্রাহিমের কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। চর রমিজ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদী হয়ে রামগতি থানা-এ নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/JNx7fgxJfkqf