রামগতিতে রাস্তা নেই, দুর্ভোগে কয়েক শত পরিবার, মেঘনার জোয়ারে বিলীন চলাচলের একমাত্র পথ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে মেঘনা নদী থেকে আসা খালের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বিলীন হয়ে রয়েছে। জোয়ারের পানির তীব্র স্রোতে একমাত্র চলাচলের পথটি খালের মধ্যে ভেঙে পড়ে যায়। এ ঘটনার এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রাস্তাটি...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে মেঘনা নদী থেকে আসা খালের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বিলীন হয়ে রয়েছে। জোয়ারের পানির তীব্র স্রোতে একমাত্র চলাচলের পথটি খালের মধ্যে ভেঙে পড়ে যায়। এ ঘটনার এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়নি। ফলে ওই এলাকার কয়েক শত পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এলাকার একটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক। রামগতি (লক্ষীপুর) আবু সালমান
