পল্লবীতে জিয়া অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, পুরস্কার বিতরণে আমিনুল হক
ঢাকা: রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে জিয়া অনূর্ধ্ব–১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গোল্ডেন ফিউচার ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক...
ঢাকা: রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গোল্ডেন ফিউচার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রূপনগর বয়েজ ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক । চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে নতুন নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মইনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, জাহাঙ্গীর কবির জন, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম এবং পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাফুজ হুসাইন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার কিশোর-তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা হবে।
