ক্যাম্পাসের পাশেই ভাড়া বাসায় মিলল জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ
ক্যাম্পাসের পাশেই ভাড়া বাসায় মিলল জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ শারমিন জাহান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এর এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচ...
ক্যাম্পাসের পাশেই ভাড়া বাসায় মিলল জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ শারমিন জাহান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এর এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। রোববার (১৫ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতের স্বামী ফাহিম আল হাসান জানান, দুপুর ২টার পর তিনি বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্বামী ও বাড়িওয়ালার সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্টরা হাসপাতালে পৌঁছান এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে সাভার ও আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে এবং তারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম ফেসবুকে লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী শারমিন জাহানকে আজ বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরের বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত অবস্থায় মাথা আঘাতপ্রাপ্ত এবং অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখনো নিশ্চিত নয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে মামলা অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করব।
