লাইভ টিভি
চট্টগ্রাম

রামগতিতে কিনা সম্পত্তিতে মাটি ফালাতে গিয়ে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রামগতিতে ক্রয়কৃত জমিতে হেফজখানা নির্মাণে বাধা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার আলেকজান্ডার বাজারে আয়োজিত...

লক্ষ্মীপুরের রামগতিতে ক্রয়কৃত জমিতে হেফজখানা নির্মাণে বাধা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার আলেকজান্ডার বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল উদ্দিনের পক্ষে তাঁর ছেলে মো. সুমন লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং হয়রানির বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, চরআলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব রোড এলাকায় আমজাদীয়া জামে মসজিদের সামনে একটি হেফজখানা নির্মাণের উদ্দেশ্যে স্থানীয় আবদুল মালেকের কাছ থেকে ৬৫ শতক জমি ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন। এর মধ্যে ৪৬ শতক জমি তাঁর নামে নামজারি সম্পন্ন হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। তবে অবশিষ্ট ১৬ শতক জমি নিয়ে চরআলগী ইউনিয়ন পরিষদের দফাদার সোলায়মান ও আবদুর রশীদের সঙ্গে বিরোধ চলমান রয়েছে। এ জমির মালিকানা দাবি করে তারা আদালতে মামলা দায়ের করায় ওই অংশের দলিল ও নামজারি সম্পন্ন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করা হয়। এছাড়া ওই জমিতে ঘর নির্মাণ করে তারা জোরপূর্বক দখল করে রেখেছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৪৬ শতক নিজস্ব জমিতে মাটি ভরাটের উদ্যোগ নিলে সোলায়মান ও তাঁর সহযোগীরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন এবং পরিকল্পিতভাবে নতুন নতুন মামলা দায়ের করে আসছে। এতে পরিবারটি দীর্ঘদিন ধরে আইনি হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৩ জুন সকালে প্রস্তাবিত হিফজুল কোরআনখানার জন্য জমি ভরাট করতে গেলে সোলায়মান ও তাঁর পরিবারের সদস্যরা গাড়ির সামনে শুয়ে পড়ে কাজ বন্ধের চেষ্টা করেন। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও মরিচের গুঁড়া ছিটিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় পথচারী হেলালসহ কয়েকজন আহত হন। আহত হেলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। প্রতিপক্ষের অনমনীয় মনোভাবের কারণে সালিশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের সম্পর্কে প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানানো হয়।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/Nm6Dd5nd85GH