লাইভ টিভি
সারাদেশ

মানসুরা-রুবেলুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, বিআইডব্লিউটিসি-কে লাভজনক করার আহ্বান:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ সনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ​আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে আয়োজিত এক...

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ সনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ​আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলা মোটরে বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট মানসুরা আহমেদ ও জেনারেল সেক্রেটারি মো: রুবেলুজ্জামানের কাছে এই দায়িত্বভার হস্তান্তর করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. আবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "জয়-পরাজয় থাকবেই, তবে আমাদের মূল লক্ষ্য হতে হবে বিআইডব্লিউটিসি’র উন্নয়ন। গতিশীল বাংলাদেশের অংশ হয়ে সবাইকে সৎ ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে এই সংস্থাকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়।" ​অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআইডব্লিউটিসি’র পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। তাঁরা নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার এবং কর্মকর্তাদের বৈধ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপস্থাপন করেন বিআইডব্লিউটিসি’র সহ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সিলভানা খানম। ২০২৬-২০২৮ মেয়াদের এই নির্বাচন প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (হিসাব) মো. ফজলুল হক। তিনি নবনির্বাচিত কমিটির সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। ​বিআইডব্লিউটিসি’র পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রধান কার্যালয় মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক। অনুষ্ঠানে সংস্থার সম্মানিত পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, নবনির্বাচিত কমিটির ৩৫ জন সদস্য এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে বিআইডব্লিউটিসি’র গাড়ি চালক কল্যাণ সমিতি, শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ​উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র কর্মকর্তাদের কল্যাণ ও বৈধ অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ১৯৭৮ সালে কতিপয় চৌকস কর্মকর্তার উদ্যোগে এই অ্যাসোসিয়েশন গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ২ বছর পর পর স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই কার্যকরী পরিষদ নির্বাচিত হয়।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/P98wNCBNqX4t