ফরিদপুরে কুমার নদের উপর সেতু এখন ‘মরণফাঁদ’, নেই কারো নজরদারি
ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার খেয়াঘাট এলাকায় কুমার নদের উপর নির্মিত ছোট একটি সেতু বর্তমানে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নেই কোনো কার্যকর সরকারি নজরদারি। স্থানীয়দের প্রশ্ন—আর কত প্রাণহানি ঘটলে কর...
ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার খেয়াঘাট এলাকায় কুমার নদের উপর নির্মিত ছোট একটি সেতু বর্তমানে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নেই কোনো কার্যকর সরকারি নজরদারি। স্থানীয়দের প্রশ্ন-আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে? জানা যায়, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী যানবাহন এই সেতুটি ব্যবহার করে প্রধান সড়ক হিসেবে চলাচল করছে। মুন্সীবাজার, গেরদা, বিলমামুদপুর, কাফুরা, বাখুন্ডা, বোকাইল ও ইকরি সহ অন্তত ১০-১১টি গ্রামের মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল।স্থানীয়দের মতে, সেতুটি মূলত ছোট যানবাহন ও পথচারীদের জন্য নির্মাণ করা হয়েছিল। আগে এখানে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতো, পরে নৌকার মাধ্যমে যাতায়াত চলত। কিন্তু বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে, যেখানে বড় বড় যানবাহন চলাচল করছে-যা সেতুটির ধারণক্ষমতার বাইরে।গত কয়েক বছরে এই সেতুতে একাধিক দুর্ঘটনায় মানুষ নিহত ও আহত হয়েছে। প্রায়ই এখানে যানবাহনের চাপ ও সংকীর্ণতার কারণে মারামারি, হাতাহাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তারা এসে পরিদর্শন ও মাপজোক করলেও বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আশার আলো দেখিয়ে বারবার হতাশ করা হচ্ছে। তাদের দাবি, ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অনেক সেতু ও কালভার্ট নির্মাণ হলেও এই গুরুত্বপূর্ণ সেতুটি এখনো অবহেলায় পড়ে আছে। বর্তমান অবস্থায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের আশঙ্কা-প্রাণহানির মতো বড় ঘটনা না ঘটলে হয়তো এ সমস্যার সমাধান হবে না।
