লাইভ টিভি
সারাদেশ

বাগেরহাট জজ আদালতে ছাদের পলেস্তারা খসে ৫ বিচারপ্রার্থী আহত, পুরোনো ভবন নিয়ে উদ্বেগ

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতের নিচতলায় কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারপ্রার্থীরা বারান্দায়...

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতের নিচতলায় কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারপ্রার্থীরা বারান্দায় অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা ভেঙে তাদের ওপর পড়ে। এতে হাবিবুল্লাহ শেখ, তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার ও মোতালেব আহত হন। তাদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, আহত পাঁচজনের মধ্যে দুজনের মাথায় সেলাই দিতে হয়েছে। অন্যদের ঘাড় ও পায়ে আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন এবং বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনাস্থলে দেখা যায়, যেখান থেকে পলেস্তারা খসে পড়েছে সেখানে ছাদের রড বেরিয়ে রয়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আদালতে আসা বিচারপ্রার্থী ও আইনজীবীরা। আদালতের নাজির অমিত কুমার বলেন, ঘটনার বিষয়ে গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। তারা ভবনটি পরিদর্শন করে এর নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে প্রতিবেদন দেবেন। এদিকে, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, পুরোনো এই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং একাধিক স্থানে পলেস্তারা খসে পড়ছে। ভবনটি দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শামিম হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/TkvqHptqXwL8