লাইভ টিভি
ঢাকা

মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে ফেস দ্য পিপল সম্পাদকের মানহানির মামলা

অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্য পিপল’-এর প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর আলোচিত স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন।  বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা...

অনলাইন সংবাদমাধ্যম ‘ ফেস দ্য পিপল’ -এর প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর আলোচিত স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন। বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলার আবেদন করা হলে আদালত তা আমলে নেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ফেস দ্য পিপল-এ মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল যাকাতের টাকায় সুদের কারবার, আল্লাহর সন্তুষ্টির নামে মাস্তুলের অভিনব প্রতারণা”। আবেদনে অভিযোগ করা হয়েছে, এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদিত (এডিটেড) ও বিকৃত অডিও-ভিডিও প্রচার করে। ওই প্রচারিত ভিডিওতে ফেস দ্য পিপল-এর সম্পাদক সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছে। বাদীপক্ষের দাবি, মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ছড়ানো এই বিভ্রান্তিকর ও বিকৃত কনটেন্টের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে সাইফুর সাগরের ব্যক্তিগত, সামাজিক এবং দীর্ঘদিনের পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নিজের ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় এবং সুষ্ঠু বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার প্রাথমিক জবানবন্দি গ্রহণ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে আদেশ প্রদান করা হবে। চলমান ঘটনার অংশ হিসেবে ৫ জুলাই ২০২৬ তারিখে উল্টো মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকেও ফেস দ্য পিপল-এর সম্পাদক ও সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে চাঁদা দাবি ও ২০ কোটি টাকার মানহানির অভিযোগে আরেকটি পাল্টা মামলা দায়ের করা হয়েছে, যা পিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।)

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/TvG44sztw895