রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান...
লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের যোদ্ধা সাংবাদিকবৃন্দ, জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা। বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান
