লাইভ টিভি
সারাদেশ

নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত

নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। নাটোর...

নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। নাটোরের পুলিশ সুপার (এসপি) আবদুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এসআই দেওয়ান মামুন বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজের বাসায় ফেরেন। বাসায় ফিরে তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এসময় তার শিশু পুত্র পিস্তল নিয়ে খেলার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে এসআই মামুনের বাম পায়ে বিদ্ধ হয়। তাৎক্ষণিক তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অপারেশন করে গুলি বের করা হয়। এখন তিনি স্বাভাবিক আছেন এবং তার চিকিৎসা চলছে। এদিকে ঘটনার খবর পেয়ে আহত এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোর এসপি মুহাম্মদ আব্দুল ওয়াহাব। এ সময় তিনি বলেন, এটি দুর্ঘটনাবশত হয়েছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/VcCPdVmMFTZR