একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ থানা থেকে বেরিয়ে সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি করে তাদেরকে হত্যা করছে। উল্লেখ্য যে, সাধারন শিক্ষার্থীদের একদফা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী ও সাধারন জনগন ঢাকার উদ্দেশ্যে ছুটে আসেন। এবং তাদের অনেককেই যাত্রাবাড়ী দিয়ে অতিক্রম করতে হয়। পুলিশের ফাঁকা গুলিতে অনেকেই বের হতে না পেরে প্রানভয়ে থানার সামনের ফ্লাইওভারের ডিভাইডারের পিছনে আশ্রয় নেন। পুলিশ চাইলেই তাদেরকে বের হওয়ার সুযোগ করে দিতে পারত। কিন্তু ভিডিও থেকে পরিস্কার বুঝা যায় যে হত্যা করাই তাদের মূল উদ্দেশ্য ছিলো। যাত্রাবাড়ী এলাকায় ১০০ জনেরও অধিক নিহত হন লং মার্চের দিন। এমনকি তারা বিজয় মিছিলেও গুলি চালিয়ে অনেককে নিহত করেছে।