রামগতি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারি আটক
রামগতি (লক্ষীপুর) আবু সালমান লক্ষীপুর রামগতি, এ সময় আরও দুইজন পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৭ মে ২০২৬) রামগতি থানার একটি চৌকস টিম উপজেলার চর আফজল এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন— ছামেনা বেগম (৪...
রামগতি (লক্ষীপুর) আবু সালমান লক্ষীপুর রামগতি, এ সময় আরও দুইজন পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৭ মে ২০২৬) রামগতি থানার একটি চৌকস টিম উপজেলার চর আফজল এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন- ছামেনা বেগম (৪৫), স্বামী মোঃ নাছির ওরফে নাছির দুবাই এবং আব্দুল সহিদ (৬৫), পিতা মৃত নজির আহাম্মদ। তারা উভয়েই চর আফজল এলাকার নাছির দুবাইয়ের বাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তারা হলেন- মোঃ আলতাফ (৩০), পিতা মোঃ নাছির ওরফে নাছির দুবাই এবং মোঃ রাসেল (২৫)। এ ঘটনায় রামগতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১৪ এবং জিআর নং-১০৫, তারিখ ১৭ মে ২০২৬। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।
