লাইভ টিভি
সারাদেশ

কুষ্টিয়ায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৫-এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৫’-এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছ...

কুষ্টিয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৫’-এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুর। তিনি তাঁর বক্তব্যে মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যানবৃন্দ। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে দেশের কল্যাণে কাজ করার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, "কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সবসময় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের নৈতিক চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।" অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা ও পুরস্কার পেয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/X9CJcBJTTgcj