লাইভ টিভি
চট্টগ্রাম

রামগতিতে সরকারি বরাদ্দকৃত বসতভিটার প্লট নিয়ে দুই পরিবারের বিরোধে সংঘর্ষ।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সরকারি বরাদ্দকৃত বসতভিটার প্লটের মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) সকালে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোডেক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্...

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সরকারি বরাদ্দকৃত বসতভিটার প্লটের মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) সকালে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোডেক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্লটের মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। জানা গেছে, মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমিতে বসতভিটার ব্যবস্থা করে। সরকার ভাঙনকবলিত পরিবারগুলোর নামে ভুমি বন্দোবস্ত প্রদান করে। তৎকালীন কোডেক কর্মকর্তা বশির আহমেদ জানান, সরকার ভুক্তভোগী আব্দুল মালেকের ছেলে আমজাদ বকশীকে ৯৯৯ খতিয়ানের ৫০০৩ দাগে চার শতক ভূমি বন্দোবস্ত দেয়, যার ভিটি নম্বর ৩০০। অপরদিকে একই প্লটে মোসলেদ্দিনের ছেলে ফারুক মাঝিকেও চার শতক ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। পরবর্তীতে একই প্লটের মালিকানা দাবি করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। রবিবার সকালে ভুমি মালিকানা দাবি করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি নাজিম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিরা জানান,বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান,বিষয়টি আমাদের নজরে এসেছে। উভয় পরিবারের বিরোধ মীমাংসার জন্য কাগজপত্রসহ তাদের থানায় ডাকা হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আবু সালমান

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/Xy9zGxvjLRb3