বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে মানসুরা আহমেদের শ্রদ্ধাঞ্জলি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের চিফ পার্চেজ ম্যানেজার জনাব মানসুরা আহমেদ। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি...
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের চিফ পার্চেজ ম্যানেজার জনাব মানসুরা আহমেদ। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট মানসুরা আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট এবং বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি, মরহুম মো: কছিম উদ্দিন আহমেদ-এর সুযোগ্য কন্যা। বাবার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তিনি এই গৌরবময় বিজয় অর্জন করেছেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনাব মানসুরা আহমেদ বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা অ্যাসোসিয়েশনের নতুন পথচলা শুরু করছি। তাঁর পবিত্র মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমেই আমরা আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করলাম।" শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক আবেগঘন বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন, এই বিজয় সাধারণ কর্মকর্তাদের আস্থার প্রতিফলন। বিআইডব্লিউটিসি-কে একটি আধুনিক, গতিশীল ও জনবান্ধব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করতে এবং সকল কর্মকর্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নতুন কমিটি সর্বদা সোচ্চার থাকবে। পুষ্পস্তবক অর্পণের সময় বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সাধারণ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
