হান স্বাধীনতা দিবসে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে চৌমুহনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ...
মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে চৌমুহনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুল দিয়ে সম্মান জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ কামাল, দপ্তর সম্পাদক সুমন পাল ও মহিলা বিষয়ক সম্পাদিকা ডাক্তার রৌশন আক্তার শিলাসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নোয়াখালীর চারজন সাংবাদিক শহীদ হন। তারা তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছেন। স্বাধীনতা যুদ্ধে তারা তথ্য সংগ্রহ ও প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশের স্বার্থে সাংবাদিকদের এ ভূমিকা অব্যাহত থাকবে।” শেষে বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল শহীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
