ফুলছড়িতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্...
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) রাতে ফুলছড়ি উপজেলার ৩ নম্বর উদাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কানিপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযান চলাকালে নিজ বাড়ির খোলা বারান্দায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মাজহারুল ইসলাম (৪৬)। পরে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। তিনি মৃত গাজিউর রহমানের ছেলে এবং উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ফুলছড়ি থানার মামলা নম্বর-০৯, তারিখ ১৩ জুলাই ২০২৬ হিসেবে রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জোবায়দুর রহমান জুয়েল গাইবান্ধা জেলা প্রতিনিধি
