লাইভ টিভি
সারাদেশ

জলঢাকার চৌরঙ্গী বাজারে প্রাণবন্ত কৃষি কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলার চৌরঙ্গী বাজারে এক প্রাণবন্ত ও সফল কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ হামিদুল ইসলাম। প্র...

নীলফামারীর জলঢাকা উপজেলার চৌরঙ্গী বাজারে এক প্রাণবন্ত ও সফল কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ হামিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম (আরএসএম, দিনাজপুর), মোঃ সাদেক আলী (সেলস অফিসার, জলঢাকা), উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুল ইসলাম, মোছাঃ জিয়াসমিন আরা এবং আব্দুর রহিম (ভেজিটেবল ও জৈব বালাইনাশক)। অনুষ্ঠানে স্থানীয় সম্মানিত কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। কর্মশালায় আধুনিক উৎপাদন কলাকৌশল, হাইব্রিড ধানের চাষ পদ্ধতি, সঠিক সার ও বালাইনাশক ব্যবহারের নিয়ম এবং রোগ-বালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা কৃষকদের বাস্তব অভিজ্ঞতার সাথে মিল রেখে কার্যকর পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং অভিজ্ঞতা শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং অতিথিদের দিকনির্দেশনায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/ZyfBwCzTWJDN