লাইভ টিভি
সারাদেশ

চাঁদপুরে আ গু নে পু ড় ল ৩ বাস

চাঁদপুরে আ গু নে পু ড় ল ৩ বাস
চাঁদপুরে আ গু নে পু ড় ল ৩ বাস

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকায় অগ্নিকাণ্ডে যাত্রীবাহী তিনটি বাস পুড়ে গেছে। তবে এ সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে বাবুরহাট-ঢাকা রুটে চলাচ...

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকায় অগ্নিকাণ্ডে যাত্রীবাহী তিনটি বাস পুড়ে গেছে। তবে এ সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর পরিবহনের একটি বাসে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি বাসে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ বলেন, জৈনপুর বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/c3mnsztcdbPN