লাইভ টিভি
সারাদেশ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।   এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর সভা...

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সরকারপ্রধান তারেক রহমান প্রথমে নিজের নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম সমর্থন দেন। এরপর বিরোধী দলের পক্ষ থেকে আব্দুল্লাহ মো. তাহের প্রস্তাবকে সমর্থন জানান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। ছাত্র ও জনতার আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। দেড় বছর পর, ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় অবস্থান করছে। কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, তাই সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/cLDt32kYqCC4