লাইভ টিভি
চট্টগ্রাম

সেনবাগে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: এসএসসি পরীক্ষার্থী নিহত, হাফেজ সহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একদল মাদক কারবারির বর্বরোচিত ও নৃশংস হামলায় এক এসএসসি (SSC) পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় একজন পবিত্র কুরআনের হাফেজসহ আরও ৩ জন গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন...

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একদল মাদক কারবারির বর্বরোচিত ও নৃশংস হামলায় এক এসএসসি (SSC) পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় একজন পবিত্র কুরআনের হাফেজসহ আরও ৩ জন গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেবীসিংপুর এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীসিংপুর এলাকায় দীর্ঘদিন ধরেই চিহ্নিত মাদক কারবারিরা ইয়াবাসহ বিভিন্ন মাদকের আখড়া গড়ে তুলেছে। ঘটনার দিন একদল সশস্ত্র মাদক কারবারি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে এই নৃশংস হামলা চালায়। রামদা, ছেন্দা ও লাঠিসোটার আঘাতে মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই এসএসসি পরীক্ষার্থীসহ চারজন। হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই এসএসসি পরীক্ষার্থী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাকি ৩ জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে একজন হাফেজে কুরআনও রয়েছেন, যার শরীরজুড়ে রয়েছে নৃশংস আঘাতের চিহ্ন। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ, এলাকায় ক্ষোভ এলাকাবাসীর অভিযোগ, ৭নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের এমন অপতৎপরতা ও ওপেন মার্কেট চললেও স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই চরম অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণেই অপরাধীরা আজ এমন বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানোর সাহস পেয়েছে। বর্তমানে পুরো এলাকা ইয়াবা ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে দাবি স্থানীয়দের। বারবার মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও পুলিশি টহল বা বিশেষ অভিযান না হওয়ায় ক্ষোভ এখন চরমে। বিচারের দাবিতে ফুঁসছে নবীপুর, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো নবীপুর ইউনিয়ন জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাসহ জড়িত সকল মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে নবীপুর ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ঘটনার পর থেকে দেবীসিংপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও স্থানীয়দের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। nt 145811 22 h00

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/cNYyPHCX2Pj4