দেশের অন্যতম জনপ্রিয় প্রাইভেট আইপি টেলিভিশন চ্যানেল নিউজ টাইমস তাদের সংবাদ বিভাগে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ দর্শকদের কাছে সঠিক ও সাবলীলভাবে উপস্থাপনের লক্ষ্যে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নিয়োগ...
দেশের অন্যতম জনপ্রিয় প্রাইভেট আইপি টেলিভিশন চ্যানেল নিউজ টাইমস তাদের সংবাদ বিভাগে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ দর্শকদের কাছে সঠিক ও সাবলীলভাবে উপস্থাপনের লক্ষ্যে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নিয়োগের বিস্তারিত: পদের নাম: নিউজ প্রেজেন্টার (সংবাদ উপস্থাপক) যোগ্যতা ও শর্তাবলী: প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের বাংলা ভাষায় সাবলীল এবং শুদ্ধ উচ্চারণে কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়া অটোকেউ (Teleprompter) দেখে সংবাদ পাঠের সক্ষমতা এবং লাইভ ব্রডকাস্টে সংবাদ উপস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই আত্মবিশ্বাসী উপস্থিতি, পরিপাটি উপস্থাপন শৈলী এবং ক্যামেরার সামনে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি সংবাদ ও সমসাময়িক বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। প্রধান দায়িত্বসমূহ: নির্বাচিত উপস্থাপকদের নির্ধারিত সময়ে লাইভ বা রেকর্ড করা নিউজ বুলেটিন উপস্থাপন করতে হবে। নিউজ স্ক্রিপ্ট পড়ার পাশাপাশি প্রয়োজনে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে লাইভ উপস্থাপনা এবং চ্যানেলের নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করা তাদের মূল দায়িত্ব হবে। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের তাদের সাম্প্রতিক ছবি, সংক্ষিপ্ত বায়োডাটা এবং সম্ভব হলে একটি নিউজ প্রেজেন্টেশনের ভিডিও newstimesbd247@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে। নিউজ টাইমস তাদের সম্প্রচার কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট ( www.newstimes24bd.com ) এবং ফেসবুক পেজ (newstimes24bd) থেকেও এ সংক্রান্ত আপডেট জানা যাবে।
