রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। এ বিষয়ে আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা বলেন, রিট আবেদনটি কাল আদেশের জন্য কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরাও শুনানিতে অংশ নেব।