লাইভ টিভি
সারাদেশ

গাইবান্ধায় বজ্রপাতে  ৩ জনের মৃত্যু,  আহত ২ জন

গাইবান্ধায় বজ্রপাতে  ৩ জনের মৃত্যু,  আহত ২ জন গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বজ্রপাতের ঘটনায় ওই এলাকাসহ ফুলছড়ি উপজেলা মিলে দুইজন  আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ...

গাইবান্ধায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ২ জন গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বজ্রপাতের ঘটনায় ওই এলাকাসহ ফুলছড়ি উপজেলা মিলে দুইজন আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গার চৌধূরি পাড়া ও ফজলুপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (৩৩), ছোটন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (১১) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (২০)। আহত শামীম মিয়া (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে এবং। ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবর (৩৫)। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,গাইবান্ধা সুন্দর সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়ায় বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশের একটি রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়। আহত শামীম মিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবর (৩৫) আসলে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। পরে স্থানীয়রা ফুলছড়ির স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক রয়েছেন। এদিকে, একই গ্রামের তিনজনের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারগুলোর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়ার বাসিন্দা আনিস বলেন, হঠাৎ করেই ঘটনাটি ঘটে গিয়েছিল।তারা মূলত পথচারী ছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত দুঃখজনক হঠাৎ প্রাণ গুলো ঝরে গেল। অপরদিকে দিকে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের স্থানীয়র রমিজ মিয়া বলেন,আলী আকবর ফসলের মাঠে কাজ করছিল হঠাৎ করে বজ্রপাতে আহত হয় পরে আমরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আকস্মিক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন।’ এই ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা দুর্ঘটনার নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,ঘটনা আসলেই তিনজনের মৃত্যু হয়েছে। তাছাড়া একজন আহত ও একটি গাভী গরু মারা গেছে। জোবায়দুর রহমান জুয়েল গাইবান্ধা প্রতিনিধিঃ

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/hKQcfYx3C22C