পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ রমজান) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মা...
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ রমজান) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ আর হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম, রশিদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি ফরহান উদ্দিন আজাদ কোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, সাবেক প্রধান শিক্ষক মাস্টার শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন ওসমান এবং আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মানজুর আহমেদ। আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
