লাইভ টিভি
অপরাধ

গাইবান্ধায় দুই কারখানা সিলগালা নকল শিশু খাদ্য তৈরির দায়ে আটক ২

ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী তিন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটকসহ ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ টিম। গোপন এক সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যামপের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী সুত্রে আরো জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারন শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড এবং আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও পড়ুনঃ https://newstimes24bd.com/news/894?swcfpc=1 স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আছিবসহ আইনশৃঙ্খলার সদস্যরা। গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

NewstimesNewstimes
গাইবান্ধায় দুই কারখানা সিলগালা নকল শিশু খাদ্য তৈরির দায়ে আটক ২

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/nnKxyvmDrjyr