বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।...
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথমদিকে তার অপসারণের সঙ্গে সিরস্কির দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে নিশ্চিত হয়। ৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে, ৬০ বছর বয়সী সিরস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ্রহী ছিলেন।
