লাইভ টিভি
চট্টগ্রাম

নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু আসমা আক্তার (৫) ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র অভিযুক্ত আসামি শাহাদাত হোসেনকে (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।   সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়া...

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু আসমা আক্তার (৫) ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র অভিযুক্ত আসামি শাহাদাত হোসেনকে (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এই রায় ঘোষণা করেন। নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা। মামলার একমাত্র আসামি শাহাদাতও একই গ্রামের বাসিন্দা। মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে অভিযুক্ত আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। এরপর শাহাদাত আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে আসমাকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। এদিকে মামলার রায় ঘোষণা শেষে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট সেলিম শাহী বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আশা করবো এই রায় বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।’

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/ptWJPxh226Jf