লাইভ টিভি
সারাদেশ

ঈদের নামাজ আদায় নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

বাবা, বড় ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

দুই পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।   বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম...

দুই পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির নোটিশ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাতশ্রী ঈদগাহ মাঠে ধারা জারি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ করা হয়েছে। তবে, জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

NewstimesNewstimes
ঈদের নামাজ আদায় নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

দুই পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।   বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম...

নিউজ টাইমস ডেস্ক

দুই পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির নোটিশ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাতশ্রী ঈদগাহ মাঠে ধারা জারি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ করা হয়েছে। তবে, জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/qVCK5rjDMS7F