রামগতিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্বামী গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পারিবারিক কলহের জেরে মালতি দাস (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নিঝুম চন্দ্র দাস (৪০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পারিবারিক কলহের জেরে মালতি দাস (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নিঝুম চন্দ্র দাস (৪০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার (৭ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মালতি দাস ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা দিবাকর চন্দ্র দাসের মেয়ে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত নিঝুম চন্দ্র দাস গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৃত হরি কিশোর দাসের ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মালতি দাসের বড় ভাই সুজন চন্দ্র দাসের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে স্বামী নিঝুম চন্দ্রকে নিয়ে রামগতির চররমিজ ইউনিয়নের আত্মীয় কৃষ্ণ কর্মকারের বাড়িতে বেড়াতে আসেন তিনি। গত শুক্রবার ভোলার তজুমদ্দিনে বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার সকালে তারা পুনরায় রামগতির ওই বাড়িতে ফিরে আসেন। রাত সাড়ে ১০টার দিকে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, মালতি ঘুমিয়ে পড়ার পর স্বামী নিঝুম চন্দ্র ঘরে থাকা একটি কোদাল দিয়ে তাঁর মাথায় একাধিক কোপ দিয়ে গুরুতর জখম করেন। মালতির চিৎকারে স্বজনরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী নিঝুম চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্য
