লাইভ টিভি
অপরাধ

সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাদিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের নয়াচালা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া খাতুন ওই গ্রামের সুমন হোসেনের স্ত্রী। প...

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাদিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের নয়াচালা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া খাতুন ওই গ্রামের সুমন হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়া খাতুনকে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ জানান, সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/rtNRSmkNYLGq