লাইভ টিভি
খেলাধুলা

ব্রাজিলকে হারানোর ম্যাচে আর্জেন্টিনাকে পেছনে ফেলল নরওয়ে

টানা ছয় বিশ্বকাপে নকআউট পর্বেই থেমেছে ব্রাজিল। আর প্রতিবারই প্রতিপক্ষ ছিল কোনো না কোনো ইউরোপীয় দল। রোববার রাতেও সেলেসাওদের হেক্সা মিশন ভাইকিংস ঝড়ে। নরওয়ের তারকা এরলিং হালান্ডের জোড়া গোলে তীরে এসে তরী ডোবে ব্রাজিলের। স্বপ্নভঙ্গের এমন ম্যাচে ব্রাজিলকে...

টানা ছয় বিশ্বকাপে নকআউট পর্বেই থেমেছে ব্রাজিল। আর প্রতিবারই প্রতিপক্ষ ছিল কোনো না কোনো ইউরোপীয় দল। রোববার রাতেও সেলেসাওদের হেক্সা মিশন ভাইকিংস ঝড়ে। নরওয়ের তারকা এরলিং হালান্ডের জোড়া গোলে তীরে এসে তরী ডোবে ব্রাজিলের। স্বপ্নভঙ্গের এমন ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় নরওয়ে। লাতিন আমেরিকার দেশটিকে হারানোর পর বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে নরওয়ে। বিশ্বকাপের চলতি আসরে দলগতভাবে সর্বোচ্চ গোল দেয়া দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসে হালান্ডের দেশ। এতে আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় অবস্থানে। এবারের বিশ্বকাপে দলগতভাবে সর্বোচ্চ গোল দিয়েছে ফ্রান্স। এখন পর্যন্ত দলটির গোল সংখ্যা ১৪। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ফ্রান্সের সুযোগ আছে এই গোল সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নরওয়ের গোল সংখ্যা ১২। আর ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এখন পর্যন্ত ১১টি গোল দিয়েছে। মিশরের বিপক্ষে মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে নামলে নিশ্চিতভাবেই গোলের সংখ্যা আরও বাড়াবে আর্জেন্টিনা। এদিকে ব্রাজিলকে হারিয়ে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/rvSY7Dv7yPNg